Tuesday, January 10, 2017

Transformation of sentence Part 1 (Affirmative To Negative)

Transformation of sentence

Transformation অর্থ আকার বা আকৃতির পরিবর্তন করা। অর্থের পরিবর্তন না করে sentence এর একটি ব্যাকরণগত রূপ থেকে অন্য একটি ব্যাকরণগত রূপে পরিবর্তন করাকে Transformation of sentence বলে। অর্থাৎ sentence এর আকার বা আকৃতির পরিবর্তন হবে তবে মূল sentence এর অর্থের কোন পরিবর্তন হবে না। যেমনঃ
Affir: Man is mortal.
Neg: Man is not immortal.

Affirmative sentence- কে Negative sentence- এ পরিবর্তন করার নিয়মঃ

** Affirmative sentence- এ Auxiliary verb থাকলে negative করার সময় Auxiliary verb এর পরে not বসিয়ে মূল শব্দের (প্রধানত: Adjective) বিপরীত শব্দ বসাতে হয়। যেমনঃ
Affir: Zahid is a good boy.
Neg: Zahid is not a bad boy.

** Sentence এর মধ্যে কোন Auxiliary verb না থেকে শুধু মাত্র মূল Verb থাকলে Present indefinite tense এর ক্ষেত্রে Do not/Does not এবং Past indefinite tense এর ক্ষেত্রে Did not বসিয়ে মূল শব্দের বিপরীত অর্থবোধক শব্দ বসাতে হবে। যেমনঃ
Affir: I obey my teacher.
Neg: I do not disobey my teacher.
যদি মূল শব্দের কোন বিপরীত অর্থবোধক শব্দ পাওয়া না যায় তবে Negative interrogative করতে হবে। যেমনঃ
Affir: He plays football.
Neg: Does he not play football?
Affir: He went to school,
Neg: Did he not go to school?

** সৃষ্টিকর্ত বা কোন ব্যাক্তির ক্ষেত্রে Only বা alone এর পরিবর্তে None but ব্যবহার করতে হয়। যেমনঃ
Affir: Only God can help us.
Neg: None but God can help us.
Affir: Only graduates are eligible for the post.
Neg: None but graduates are eligible for the post.

** Only দ্বারা কোন বস্তু বুঝালে এর পরিবর্তে Nothing but ব্যবহৃত হয়। যেমনঃ
Affir: I bought only a toy.
Neg: I bought nothing but a toy.

** Only দ্বারা বয়স অর্থাৎ কোন সংখ্যা বুঝালে only এর পরিবর্তে not more than বা not less than ব্যবহার করতে হয়। যেমনঃ
Affir: My brother is only ten.
Neg: My brother is not more than ten.

** Must এর পরিবর্তে Negative sentence –এ cannot but অথবা cannot help বসে। তবে cannot help বসালে মূল verb এর সাথে ing যোগ করতে হয়। যেমন:
Affir: You must obey your teacher.
Neg: You can not but obey your teacher.
অথবা, You can not help obeying your teacher

** Every থাকলে Negative করার সময় every এর পরিবর্তে There is no এরপর Every এর সাথে যে word থাকে তা বসে এবং মূল verb এর পূর্বে but বসে। যেমন:
Affir: Every mother loves her child.
Neg: There is no mother but loves her child.

** Always থাকলে Negative এ Never বসে এবং মূল শব্দের বিপরীত শব্দ বসে। যেমন:
Affir: I always agree with you.
Neg: I never disagree with you.

** As soon as দ্বারা affirmative sentence শুরু হলে Negative করার সময় No sooner had ______ than দ্বারা করতে হয়। যেমন:
Affir: As soon as he came we started the meeting.
Neg: No sooner had he come than we started the meeting.

** Both __ and দ্বারা affirmative sentence শুরু হলে Negative করার সময় Both এর পরিবর্তে Not only এবং and এর পরিবর্তে but also ব্যবহার করতে হয়। যেমন:
Affir: Both Rahim and Karim went there.
Neg: Not only Rahim but also Karim went there. 


Follow next post

Sunday, December 25, 2016

Rules of tag questions

কথা বলার সময় অনুমোদন বা স্বীকৃতি লাভের জন্য Affirmative বা Negative Statement এর শেষে যে একটি ছোট Question জুড়ে দেয়া হয় তাকে  Tag Question বলে। যেমনঃ
We should not tell a lie, should we?


Tag Question - এর গঠন 
**1. যেহেতু Auxiliary verb এর সাহায্যে Tag question করতে হয়।তাই tag question করার সময় লক্ষ্য করতে হবে যে সেই বাক্যে কোন Auxiliary verb আছে কিনা। যেমনঃ
Reza is a bright student.      Ans: Reza is a bright student, isn’t he?

**2. Sentence টি Affirmative হলে Tag question এর অংশটি Negative হবে। যেমনঃ
Mary can speak English.          Ans: Mary can speak English, can’t she?

**3. Sentence টি Negative হলে Tag question এর অংশটি Affirmative হয়। যেমনঃ
They are not funny.         Ans: They are not funny, are they?

**4. Am, is, are, was, were, do, does, did, has, have, had, shall, should, will, would, can, could, may, might, need, dare, ought to, used to, must এই সব Auxiliary verb থাকলে এগুলো দিয়েই Tag question করতে হয়। Negative করার সময় এগুলোর সংগে not যুক্ত করতে হয়। এবং এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হয়।

**5. Sentence টিতে যদি কোন Auxiliary verb না থাকে এবং sentence টি যদি present indefinite tense হয় তবে do/does ব্যবহার করতে হয়। (Affirmative থাকলে Negative আর Negative থাকলে Affirmative করতে হবে) যেমনঃ
We sleep at night.         Ans: We sleep at night, don’t we?
Sentence টি যদি past tense এ থাকে তাহলে did ব্যবহার করতে হয়। যেমনঃ
I went to school yesterday.        Ans: I went to school yesterday, didn’t I?

**6. আদেশ (order) ও অনুরোধ (request) যু্ক্ত sentence কে Tag question অংশে “Will you?, Can you? অথবা, Could you?” ব্যবহার করা হয়। যেমনঃ
Give me a glass of water.        Ans: Give me a glass of water, can you?

**7. Don’t/never দ্বারা sentence শুরু হলে Tag question হিসেবে “will you?” ব্যবহৃত হয়। যেমনঃ
Don’t waste time.      Ans: Don’t waste time, will you?

**8. Let’s (let us) দ্বার sentence শুরু হলে Tag question হিসেবে “shall we?” ব্যবহার হয়। যেমনঃ
Let’s discuss the matter.               Ans: Let’s discuss the matter, shall we?

**9. Let এর পর us না থাকলে Tag question এর সময় “will you?” ব্যবহার করা হয়। যেমনঃ
Let me do the work.        Ans: Let me do the work, will you?

**10. Nothing, everything, something ইত্যাদি ক্ষেত্রে Tag question এর subject হিসেবে “it” ব্যবহার করা হয়। যেমনঃ
Nothing is impossible.       Ans: Nothing is impossible, is it?

**11. Everyone, Everybody, Anyone, Anybody, Someone, Somebody এবং All দ্বারা গঠিত sentence এর Tag question এর subject হিসেবে “they” ব্যবহার হয়। যেমনঃ
Everybody should do his duty.

Ans: Everybody should do his duty, shouldn’t they?


**12. কোন sentence এর subject যদি I হয় এবং I এর পরে am হলে tag এর সময় “aren’t I” বসে। যেমনঃ
I am happy.          Ans: I am happy, aren’t I?
কিন্তু I এর পরে am not হলে tag এর সময় “am I” বসে। যেমনঃ
I am not a liar.       Ans: I am not a liar, am I?

**13. Never, no, none, no one, nobody, nothing, neither, barely, hardly, rarely, scarcely, seldom, few, little etc এ ধরনের শব্দ থাকলে এগুলোকে Negative হিসেবে বিবেচনা করা হয়। এবং Tag এর সময় Affirmative করতে হয়। যেমনঃ
Nobody called you.    Ans: Nobody called you, did they?

**14. বাক্যের শুরুতে There থাকলে Tag question এর সময় subject হিসেবে There ব্যবহার করা হয়। যেমনঃ
There is a school in our village.
Ans: There is a school in our village, isn’t there?

**15. Sentence এর subject হিসেবে ইতর প্রাণী, শিশু বা জড় পদার্থ ব্যবহৃত হলে Tag question এর subject এ “it” ব্যবহার করতে হয়।
The baby is crying.         Ans: The baby is crying, isn’t it?

**16. Sentence এর subject হিসেবে This/that ব্যবহৃত হলে Tag করার সময় subject হিসেবে it ব্যবহার কার হয়। আবার, These/those হলে are ব্যবহার করা হয়। যেমন:
This is your book.              Ans: This is your book, isn’t it?

These are my book.        Ans: These are my book, aren’t they?

Tag questions এ ব্যবহৃত Auxiliary verb এর Negative এর সংক্ষিপ্ত রূপ নিচে দেওয়া হলো





Friday, December 16, 2016

Rules of right form of verbs

** Universal truth (চিরন্তন সত্য) বা Habitual truth (অভ্যাসগত সত্য) বাক্য সব সময় present indefinite tense হয়। যেমনঃ
The earth ______ round the sun. (to move)
Ans: The earth moves round the sun.
** বক্স বা ব্র্যাকেটের মধ্যে be থাকলে এর পরিবর্তে subject ও person অনুযায়ী am, is, are, was বা were এর যে কোন একটি বসবে।যেমনঃ
The rich ____ not always happy. (be)
Ans: The rich are not always happy.
** Every day, regularly, daily, always, never, sometimes, generally, usually ইত্যাদি adverb উল্লেখ থাকেলে present indefinite tense হয়। যেমনঃ
He always _____ the truth. (to speak)
Ans: He always speaks the truth.
** Sentence এর মধ্যে ‘now’, ‘at this time’ থাকলে present continuous tense এবং ‘then’ থাকলে past continuous tense হয়। যেমনঃ
They _____ football now. (to play)
Ans: They are playing football now.
He ________ a novel then. (to read)
Ans: He was reading a novel then.
** Sentence- এ just, just now, recently, already, yet, ever ইত্যাদি শব্দ থাকলে present perfect tense হয়। যেমনঃ
He just _____ here. (reach)
Ans: He has just reached here.
** কিছুকাল ব্যাপিয়া বা অনির্দিষ্ট সময় বুঝালে for এবং নির্দিষ্ট সময় বুঝালে since এবং sentence টি present perfect continuous tense হয়। যেমনঃ
I ________ from fever for the last five days. (suffer)
Ans: I have been suffering from fever for the last five days.
It _______ since morning. (to rain)
Ans: It has been raining since morning.
** Yesterday, last, last night, ago, long ago, long since ইত্যাদি উল্লেখ থাকলে past indefinite tense হয়। যেমনঃ
He _______ a sweet dream last night. (to dream)
He dreamt a sweet dream last night.
** ‘Since’ বাক্যে conjunction রূপে বসলে ‘since’ এর পূর্বের অংশ present perfect tense বা present indefinite tense হয় ও ‘since’ এর পরের অংশ past indefinite tense হয়। যেমনঃ
Ten years __________ since I _____ her. (to pass, meet)
Ans: Ten years have passed since I met her.
** ‘Since’ এর প্রথম অংশ past indefinite tense হলে পরের অংশ past perfect tense হয়। যেমনঃ
It was many years since I ____ her. (meet)
Ans: It was many years since I had met her.
** Had better, had rather, would better, would rather, let, must ইত্যাদির পরে verb এর present form হয় এবং প্রদত্ত verb এর পূর্বে to থাকলে উঠে যায়। যেমনঃ
I would rather ________ than beg. (to die)
Ans: I would rather die than beg.
** একটি sentence এ দুইটি verb থাকলে দ্বিতীয় verb এর সাথে ing যুক্ত করতে হয়। যেমন:
I have finished _______ the book. (to read)


Ans: I have finished reading the book.
** Sentence এর শুরুতে would that থাকলে subject এর পরে could বসে এবং প্রদত্ত verb এর present form হয়। যেমনঃ
Would that I ______ the work. (do)
Ans: Would that I could do the work.
** If যুক্ত কোন sentence এর প্রথম অংশ present indefinite tense হলে পরের অংশ future indefinite tense হয়। যেমনঃ
If you come I _______ . (go)
Ans: If you come I shall go.
** If এর পরে যদি past tense থাকে, তবে পরবর্তী clause বা sentence- এর subject এর পর would বসে এবং মূল verb এর present form হয়। যেমনঃ
If I knew his number, I ______ him. (phone)
Ans: If I knew his number, I would phone him.
** If এর পরে past parfect tense থাকলে, পরবর্তী clause বা sentence- এর subject এর পরে would have বসে এবং মূল verb এর past participle form হয়। যেমনঃ
If you had gone to the party you ______________ lots of people. (meet)
Ans: If you had gone to the party you would have met lots of people.
** Conjunction lest –এর পরে auxiliary verb should এবং verb এর present form বসে।যেমনঃ
He ran fast lest he _______ the train. (miss)
Ans: He ran fast lest he should miss the train.
** It is high time এর পরে verb এর past form হয়। যেমনঃ
It is high time we _______ our eating habits. (change)
Ans: It is high time we changed our eating habits.
** ‘While’ এর পরে verb এর সাথে ing যোগ করতে হয়। কিন্তু while এর পরে subject থাকলে past continuous tense হয়। যেমনঃ
While ______ in the garden, a snake bit him. (walk)
Ans: While walking in the garden, a snake bit him.
While he _________ in the garden, a snake bit him. (walk)
Ans: While he was walking in the garden, a snake bit him.
** Preposition ‘of’, ‘by’ এবং without –এর পরে verb- এর সাথে ing যোগ হয়। যেমনঃ
I never thought of ______ there. (go)
Ans: I never thought of going there.
** would you mind, with a view to, look forward to, enjoy এর পরবর্তি verb এর সাথে ing যোগ হয়। যেমনঃ
Would you mind _______ the door. (close)
Ans: Would you mind closing the door.
I enjoy _______ television. (watch)
Ans: I enjoy watching television.
** As if এর পরে be verb থাকলে were বসে। যেমনঃ
He talks as if he ______ a mad. (be)
Ans: He talks as if he were a mad.
** I wish এর পর ইচ্ছাসূচক বক্যে subject এর পর were বসে। যেমনঃ
I wish I ______ a king. (be)

Ans: I wish I were a king.

পরের অংশ পেতে আমাদের সঙ্গেই থাকুন

Saturday, December 3, 2016

গণিতের কিছু প্রয়োজনীয় সুত্র





 





 কমেন্ট বক্সে আপনার পছন্দের বিষয়ের উল্লেখ করলে আমরা সেই বিষয় সম্পর্কে পোষ্ট দেয়ার চেষ্ট করব।